1 Answers

উদ্দীপকে বর্ণিত ইমতিয়াজ ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে।

ক্রেতা বা ভোক্তা বলতে গেলে ব্যবসায়ের প্রাণস্বরূপ। এই ক্রেতা বা ভোক্তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল। পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করা ও চাহিদামতো পণ্য প্রাপ্তি নিশ্চিত করা প্রভৃতি ক্রেতা ও ভোক্তার প্রতি সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য হয়।

উদ্দীপকে দেখা যায়, জনাব ইমতিয়াজ সীমিত মুনাফা ও মানসম্মত সেবা এ দুই নীতির আলোকে ব্যবসায় করেন। যেহেতু তিনি ন্যায্যমূল্যে ক্রেতা ও ভোক্তাদেরকে মানসম্মত পণ্য সরবরাহ করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইমতিয়াজ ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে।

4 views

Related Questions