1 Answers

মিতার দাদা-দাদী পরিবারের মনস্তাত্ত্বিক কার্যাবলি পালন করছেন।

সমাজের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে পরিবার যেসব কার্যাবলি পালন করে তার মধ্যে মনস্তাত্ত্বিক কাজ অন্যতম। কারণ, সন্তান-সন্ততি জন্ম দিয়েই পরিবারের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানকে সমাজের উপযোগ্য করে গড়ে তোলার জন্য তাদেরকে স্নেহ-মমতা, আদর-যত্ন সহকারে লালন-পালন করতে হয়। এজন্য প্রতিটি পরিবারেই একটি মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। সন্তান- সন্ততির আবেগীয় চাহিদা মেটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। পরিবারের বড়রা ছোটদের আদর-স্নেহ ও ভালোবাসা দেওয়ার মাধ্যমে এ কাজ সম্পাদন করেন।

উদ্দীপকের ক্ষেত্রেও এ বিষয়টি পরিলক্ষিত হয়। মিতার বাবা-মা চাকরিজীবী হওয়ায় সন্তানদের প্রয়োজনীয় সময় দিতে পারেন না। ফলে স্বাভাবিকভাবেই মিতা ও তার ভাইয়ের আবেগীয় চাহিদা অপূর্ণ থাকে। কিন্তু অন্যদিকে মিতার দাদা-দাদী নাতি-নাতনিদের সাথে সময় কাটিয়ে আদর-যত্ন করে এ চাহিদা পূরণে সচেষ্ট থাকেন। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে নিশ্চিতভাবেই বলা যায় যে, মিতার দাদা-দাদী পরিবারের মনস্তাত্ত্বিক কাজটিই সম্পাদন করেছেন।

4 views

Related Questions