1 Answers
উদ্দীপকে মিতার ম্যাডামের নান্দনিকতার দিকটি ফুটে উঠেছে। নন্দনতত্ত্ব হলো কলা সম্পর্কীয় বিজ্ঞান। এটি এমন বিষয় যার মধ্যে রয়েছে নান্দনিক ও আকর্ষণীয় দিক। এটি মানুষের অনুভূতিকে জাগ্রত করে ও উদ্দীপ্ত করে। এজন্য সৌন্দর্য পিপাসু মানুষ কলাকে | ভালোবাসে। পোশাকে, আচার-ব্যবহারে, রুচিতে, চেহারায় যারা আদর্শ তাদের মধ্যে আলাদা আর্ট বা নান্দনিক দিক রয়েছে তা মানুষের মনকে উদ্দীপ্ত করে এবং মানুষ ঐ মডেলের পোশাক, বেশ-ভূষা, চলন-কথন আচার-আচরণ সকল তথা অনুকরণ করার চেষ্টা করে। এর সবই নন্দনতত্ত্বের বিষয়। নন্দনতত্ত্ব অনুশীলনের ফলে মানুষের মনে, বুচিতে, চিন্তা-চেতনায় হয় মার্জিত ও চারিত্রিক গুণ ও বৈশিষ্ট্য হয় সংযত। সর্বপ্রথম এ্যারিস্টটল নন্দনতত্ত্বের কথা বলেন।
উদ্দীপকে আমরা মিতার ম্যাডামের নান্দনিকতার দিকটি দেখতে পাই। ম্যাডামের চাল-চলন, কথা-বার্তায়, সাজ-সজ্জায় নান্দনিকতার বিষয়টি ফুটে উঠেছে। যা মিতাকে মুগ্ধ করে এবং সে তা অনুকরণ করে।