1 Answers
রবিন আদর্শ দৃষ্টান্ত ও মূল্যবোধের অভাবের কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এছাড়াও সে অপসংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে। আদর্শ দৃষ্টান্ত, মূল্যবোধে অভাব এবং অপসংস্কৃতির প্রভাব তরুণদের ব্যক্তিত্ব বিকাশে বাধা সৃষ্টি করে।
রবিন তার বাড়ির পাশের তরুণদের সাথে মেলামেশা করছে। তার এই বন্ধুদলটি তাকে বিপথে চালিত করেছে। আদর্শ দৃষ্টান্তের পরিবর্তে রবিন খারাপ বন্ধুদের সঙ্গে মিশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সে তার তরুণ বয়সে অনুসরণ করার মতো কোনো দৃষ্টান্ত পায় নি। কোনো আদর্শ অবয়ব তাকে প্রভাবিত করে নি। একই সাথে নিজ সংস্কৃতির বাইরের নিষিদ্ধ ভিডিও গান, সিনেমার প্রতি সে আসক্ত হয়ে পড়েছে। অর্থাৎ রবিন অপসংস্কৃতি দ্বারাও প্রভাবিত হয়েছে। মূল্যবোধ হরণের একটি প্রধান কারণ অপসংস্কৃতি। এভাবে আদর্শ দৃষ্টান্তের অভাব, মূল্যবোধের অভাব ও অপসংস্কৃতির প্রভাবে রবিন খারাপ বন্ধুদলের সাথে মিশছে এবং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।