1 Answers
রফিকের আচরণে আদর্শ দৃষ্টান্ত ও মূল্যবোধের অভাব বিপর্যয়ের প্রতিফলন ঘটেছে। আদর্শ দৃষ্টান্ত তরুণদেরকে সঠিক পথে চলতে শেখায়। আর মূল্যবোধের শিক্ষা তাদেরকে অন্যায় থেকে দূরে রাখে। তরুণদের সামনে আদর্শ দৃষ্টান্ত থাকলে তাদের মূল্যবোধের অবক্ষয় ঘটে না। ফলে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
উদ্দীপকে রফিকের মায়ের শাসন ভালো লাগে না। বন্ধুদের সাথে সে বেশি সময় কাটায়। অর্থাৎ তার সামনে আদর্শ দৃষ্টান্তের অভাব রয়েছে। কারণ সে মেশে তার বন্ধুদের সাথে। তাদেরকেই সে আদর্শ মনে করে। এর ফলে তার মধ্যে মূল্যবোধের শিক্ষা গড়ে ওঠে না। সে বন্ধুদের কাছ থেকে মিথ্যাচার, স্বেচ্ছাচার প্রতারণা ইত্যাদি শিখে। যা তাকে অপরাধমূলক কর্মে লিপ্ত করে। যেমন- বন্ধুদের পরামর্শে সে মাদক গ্রহণ করে। আর এই মাদকের টাকা জোগাড় করার জন্য সে একজন রিকশা আরোহীর ব্যাগ ছিনতাই করে। অর্থাৎ আদর্শ দৃষ্টান্তের অভাবে তার মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এর ফলে সে অপবাধ করতেও দ্বিধাবোধ করে না।