1 Answers

শাহরিয়ারের আচরণে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য বিদ্যমান। যে শিশু অটিজম আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। অটিজম মস্তিষ্কের একটি স্নায়বিক সমস্যা, যা মস্তিস্কের সাধারণ কার্যক্ষমতাকে ব্যাহত করে। এর ফলে অটিস্টিক শিশুরা বয়স উপযোগী আচরণ করতে ব্যর্থ হয়।

অটিস্টিক শিশুরা সাধারণত অন্যের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। এদের মধ্যে কেউ হঠাৎ অন্যকে আক্রমণ করে বা নিজেকে গুটিয়ে রাখে। এরা একটি কাজ বা খেলা বারবার খেলে। অনেকে খেলনা দিয়ে কীভাবে খেলতে হয় তা বোঝে না, মুখে দেয় বা গন্ধ শোঁকে। কেউ কেউ খেলনা হাতে নিয়ে বসে থাকে। শাহরিয়ার একা থাকতেই বেশি পছন্দ করে। অন্যের সাথে সে দৃষ্টি বিনিময় করে না। নাম ধরে ডাকলে সাড়া দেয় না। শাহরিয়ারের এসকল আচরণগত বৈশিষ্ট্য অটিস্টিক শিশুর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তাকে আমরা অটিস্টিক শিশু বলতে পারি।

5 views

Related Questions