1 Answers
শাহরিয়ার অটিজমে আক্রান্ত। অটিজম নিরাময়ের কোনো ঔষধ নেই। বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষা দ্বারা শাহরিয়ারের মতো অটিস্টিক শিশুদের আচরণ উন্নত করা যায়।
শাহরিয়ারকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার মনোজগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তারপর শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। সঠিক শিক্ষা পেলে সে অনেক সময় প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।
শাহরিয়ারকে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ স্থাপনের প্রশিক্ষণ দিতে হবে। তাকে সামাজিকতা শিক্ষা প্রদান করতে হবে। জ্ঞানের বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে। বিভিন্ন ধরনের খেলাধুলায় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে হবে। তার আচরণগত সমস্যাগুলো চিহ্নিত করে তা নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করাতে হবে। বিভিন্ন বৃত্তিমূলক কাজের দক্ষতা বৃদ্ধির শিক্ষা প্রদান করতে হবে। তার প্রতি যথার্থ স্নেহ-ভালোবাসা প্রদর্শন করা, অন্যের আচরণ অনুসরণ করতে উৎসাহিত করা এবং কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করা, অনাকাঙ্খিত আচরণের জন্য শাস্তি না দেয়া, ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে যথেষ্ট মেলামেশা করতে হবে।
উপরিউক্ত কৌশলগুলো নিয়মতান্ত্রিকভাবে অনুসরণের মাধ্যমে শাহরিয়ারদের আচরণ উন্নত করা সম্ভব বলে আমি মনে করি।