1 Answers

সৌম্যের আচরণে বিকাশমূলক কার্যাবলি প্রতিফলিত হয়েছে। তরুণ বয়সের সব ধরনের বিকাশমূলক কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে শিশুসুলভ মনোভাব এবং আচরণ পরিত্যাগ করার যোগ্যতা অর্জন এবং ক্রমশ প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করা।

সৌম্যের শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার শিশুসুলভ মনোভাবেরও পরিবর্তন ঘটেছে। কলেজের সব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পর থেকে নিজের সৌন্দর্য সম্পর্কে সে সচেতন হয়েছে। সে নিজেকে অন্যের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে সচেষ্ট। সৌম্য স্বাধীনভাবে চলতে চায়, আবার মা-বাবার ভালোবাসার বন্ধন থেকে মুক্ত হতে চায়। সৌম্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে গড়ে তোলার নৈপুণ্য অর্জন করতে পারে। এছাড়া সমবয়সী ছেলেমেয়েদের সাথে মিশে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করে। নিজের দৈহিক গঠন স্বীকার করে নিয়ে দৈহিক শক্তির যথার্থ ব্যবহার ঘটাতে পারে। মা-বাবা ও বয়স্কদের অযাচিত আদর, ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করতে শেখে। পরিশেষে বলা যায়, সৌম্য নিজস্ব মূল্যবোধ গড়ে তোলার সাথে নিজেকে পরিচালিত করার জন্য একটি নীতিমালা উদ্ভাবন করে তা গ্রহণ করে।

5 views

Related Questions