1 Answers

উদ্দীপকে মি. রঞ্জিত কর্মীসংস্থানসংক্রান্ত ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করেন।

প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকেই কর্মীসংস্থান বলে।

উদ্দীপকে মি. রঞ্জিত এ্যাপোলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা। তিনি শূন্যপদের জন্য সংগৃহীত প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতা বাছাই করে উপযুক্ত কর্মী প্রতিষ্ঠানে নিয়োগ দেন এবং তাদেরকে আরও দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন যা কর্মীসংস্থান কাজের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে মি, রঞ্জিত প্রতিষ্ঠানের সকল বিভাগ ও উপবিভাগে প্রয়োজনীয় কর্মীর ধরন ও সংখ্যা নির্ধারণ করেন এবং বিভিন্ন উৎস থেকে তা সংগ্রহ, নির্বাচন ও নিয়োগ দান করেন। উপযুক্ত ব্যক্তিদের নিয়োগদানের পর তাদেরকে যথাযথ প্রশিক্ষণ, উন্নয়ন, পারিশ্রমিক নির্ধারণ ও কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই বলা যায়, মি. রঞ্জিত কর্মীসংস্থানসংক্রান্ত ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করেন।

5 views

Related Questions