1 Answers
উদ্দীপকে মিস রাখি উচ্চ স্তরের ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করেন।
প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে।
উদ্দীপকে মিস রাখি এবি কোম্পানির একজন কর্মকর্তা। তিনি উক্ত প্রতিষ্ঠানের নতুন পণ্য উৎপাদনের লক্ষ্যে ভোক্তাদের চাহিদা ও রুচি সম্পর্কিত নিরীক্ষা, পণ্য প্রচারের মাধ্যম ও বণ্টনপ্রণালি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন যা উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। এরূপ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত থাকে। এ স্তরে সাধারণত পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা কার্যাবলি সম্পাদন করেন। তাই বলা যায়, মিস রাখি উচ্চস্তরের ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করেন।