1 Answers

উদ্দীপকে জনাব হাসিব কর্তৃক উপকরণের পরিমাণ স্থিরকরণ ব্যবস্থাপকীয় পরিকল্পনার কাজ।

পরিকল্পনা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক কাজ। ভবিষ্যতে কী করা হবে তা পূর্বেই স্থির করাকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ ভবিষ্যৎ কার্যাবলির পথ নির্দেশ করে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য নীতিকথা, পলিসি, কৌশল ও কর্মসূচি প্রণয়ন করা পরিকল্পনার বিষয়বস্তু। এ ব্যাপ্তি প্রতিষ্ঠানের স্পর্শস্তর পর্যন্ত বিস্তৃত।

উদ্দীপকে জনাব হাসিব তার কারখানায় প্রতি একক সাবান তৈরির জন্য উপকরণের সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করেন যা উৎপাদনের পূর্বে পরিকল্পনা হিসেবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে তিনি প্রতিটি সাবানের জন্য কাঁচামাল ৬ একক, শ্রমঘণ্টা ১২ মিনিট, বিদ্যুৎ খরচ ২ টাকা নির্ধারণ করেন। যেহেতু সাবান উৎপাদন করা হবে সেহেতু উৎপাদনের পূর্বে যে কাজ নির্ধারণ করা হয় তা পরিকল্পনা।

4 views

Related Questions