1 Answers

উদ্দীপকের কলেজের ভর্তি পরিকল্পনার 'বিকল্প স্থিরকরণ' পরবর্তী পদক্ষেপটি হলো বিকল্পসমূহের মূল্যায়ন।

দাঁড় করানো প্রতিটা বিকল্প উপায় সুবিধা-অসুবিধার আলোকে কতটা গ্রহণযোগ্যতা বিবেচনার কাজকেই বিকল্পসমূহের মূল্যায়ন বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সামর্থ্য ও সম্ভাবনা, দুর্বলত্য ও ঝুঁকির দিকগুলো বিবেচনা করতে হয়।

উদ্দীপকে দেখা যায়, সুন্দরবন কলেজের একাদশ শ্রেণিতে প্রতিবছর ভর্তির ক্ষেত্রে অনুসরণের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করতে চায়। তারা ভর্তির জন্য ছাত্র-ছাত্রী বাছাইয়ের ভিত্তি হিসেবে ভর্তি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার ফলাফল এ দুটি 'বিকল্প স্থির' করে। উত্ত দুটি বিকল্পের মধ্যে সুবিধা, অসুবিধা প্রভৃতি মূল্যায়ন করে সর্বোত্তম কার্যপদ্ধতি নির্বাচন করতে হবে।

তাই বলা যায়, উদ্দীপকের কলেজের ভর্তি পরিকল্পনার 'বিকল্প। স্থিরকরণ' পরবর্তী পদক্ষেপটি হলো বিকল্পসমূহ মূল্যায়ন।

4 views

Related Questions