1 Answers
উদ্দীপকে হাবিব চাষাবাদের জন্য উপযুক্ত ধানের জাত নির্বাচন করে। হাবিব সিলেটের পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এই সব পাহাড়ি অঞ্চল প্রায় প্রতি বছরই ঢল বন্যার শিকার হয়। ফলে হাজার হাজার একর জমির পাকা বোরো ধান কর্তনের আগেই ঢল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। হাবীব গত বছর ব্রি ধান ২৯ চাষ করে। উক্ত ধানের জীবনকাল বেশি। ফলে পরিপক্ক হতে বেশি সময় লাগে। ধানের জীবনকালের শেষের দিকে ঢল বন্যা দেখা দেয়। ফলে সে ক্ষতিগ্রস্ত হয়। যদি উক্ত ধানের জীবনকাল কমানো সম্ভব হতো তবে ক্ষতির হাত থেকে ফসল রক্ষা করা যেত। তাই কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সে এ বছর ব্রি ধান ২৮ চাষ করে। ব্রি ধান ২৮ এর জীবনকাল ব্রি ধান ২৯ অপেক্ষা কম। সুতরাং ঢল বন্যা আসার আগেই ব্রি ধান ২৮ সংগ্রহ করা শুরু হয়। ফলে ক্ষতির হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হয়।
উপযুক্ত ফসল নির্বাচনের মাধ্যমে হাবিব দুর্যোগের আগেই ফসল সংগ্রহ করতে পারে। সুতরাং তার পদক্ষেপটি যৌক্তিক ছিল।