1 Answers
উদ্দীপকের হাবীব সঠিকভাবে জমি তৈরি, পরিমাণমতো সার প্রয়োগ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে আমন ধান চাষ করে।
ফসল চাষ করে বালো ফলন প্রাপ্তির জন্য যথাযথ নিয়ম অনুসরণ করা জরুরি। যদি সঠিক নিয়ম অনুসরণ করে ফসল চাষ করা হয় তবে বেশি ফলন পাওয়া যায়। হাবীব আমন ধান চাষের উদ্দেশ্যে সঠিকবাবে জমি তৈরি করে সঠিক সময় ও নিয়মে বীজ বপন করে। সে মাঝারি উঁচু থেকে নিচু জমিতে ধান চাষ করে। সে জুলাই আগস্ট মাসে বীজ বপন করে চারা উৎপাদন করে। মূল জমিতে ২৫-৩০ দিন বয়সী চারা রোপণ করে। জমি তৈরির সময় অতিরিক্ত পানি নিকাশের ব্যবস্থা করে। এরপর সঠিক দূরত্বে জমিতে চারা রোপন করে। এক্ষেত্রে সে জমি তৈরির সময় সঠিক মাত্রায় সার প্রয়োগ করে। এছাড়াও সে চাষের বিভিন্ন পর্যায়ে দরকারি পরিচর্যার কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করে। যেমন- আগাছা দমন করা, পানি সেচ ও নিকাশ, সারের উপরিপ্রয়োগ, আঁইল বাঁধা ইত্যাদি। সবশেষে সে ধানের পরিপক্কতার সঠিক লক্ষণ দেখে ফসল কেটে মাড়াই, ঝাড়াই ও শুকানোর কাজগুলো করে।
অর্থাৎ, হাবীব আমন ধান চাষের সব নিয়মগুলোই যথাযথভাবে অনুসরণ করে, যা বেশি ফলন প্রাপ্তির জন্য যথাযথ। তাই বলা যায় বেশি ফলন প্রাপ্তির জন্য হাবীবের কর্মকাণ্ড যথার্থ।