1 Answers

পেয়ারার ফলন বৃদ্ধির জন্য ফল বিজ্ঞানী পেয়ারা গাছের ডালপালা ও ফল ছাঁটাইয়ের পরামর্শ দেন এবং পেয়ারা চাষিরা তার পরামর্শ অনুসরণ করেন।

রোপণকৃত পেয়ারার চারা বা কলমের বয়স ২-৩ বছর হলে একে সুন্দর কাঠামো দেওয়ার নিমিত্তে মাটি থেকে ৩-৪ ফুট উপরে বিভিন্ন দিকে ছড়ানো ৪-৫ টি ডাল রেখে গোড়ার দিকের সমস্ত ডালপালা ছাঁটাই করতে হয়। বয়স্ক গাছের ফল সংগ্রহের পর আগস্ট-সেপ্টেম্বর মাসে অঙ্গ ছাঁটাই করা হয়। এ সময় গাছের অপ্রয়োজনীয় ডালপালার সাথে গাছের মরা ও রোগাক্রান্ত অংশও ছাঁটাই করতে হয়। এতে গাছে নতুন ডালপালা গজায় ও তাতে প্রচুর ফল ধরে।

কাজী পেয়ারা ও বারি পেয়ারা-২ এর গাছে প্রতিবছর প্রচুর ফল আসে এবং তা আকারে বেশ বড় হওয়ায় গাছের পক্ষে সব ফল ধারণ সম্ভব হয় না। ফল ছাঁটাই না করলে গাছের ডালপালা ভেঙ্গে যায় এবং ফলের আকার ছোট ও নিম্নমানের হয়। এমতাবস্থায় গাছকে দীর্ঘদিন ফলবান রাখতে ও মান সম্পন্ন ফল পেতে ফল ছোট থাকা অবস্থায় ৫০-৬০% ফল ছাঁটাই করতে হয়।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ভালো মানের বেশি পেয়ারার ফলন পেতে ফল বিজ্ঞানী ও পেয়ারা চাষিদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions