1 Answers

মসুরের ফলন বৃদ্ধির জন্য আকবর জীবাণু সার প্রয়োগ ও আগাছা দমনের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন।

দানা জাতীয় ফসল ধান ও গমের চেয়ে মসুরে সার কম লাগে। তিনি সার হিসেবে জীবাণু সার প্রয়োগ করেন। ফলে তার জমিতে সারের পরিমাণ কম লাগে এবং জমির উর্বরতা বৃদ্ধি পেয়ে ফলন বেশি হয়। অন্যান্য সারের মধ্যে প্রতি হেক্টরে ইউরিয়া ৪৫ কেজি, টিএসপি ৮৫ কেজি ও এমওপি ৩৫ কেজি দিয়েছিলেন। ইউরিয়া তিনভাগ করে ১ম ভাগ চারা গজানোর ১৫-২০ দিন পর, ২য় ভাগ ৩০-৪০ দিন পর ও ৩য় ভাগ ৫০-৬০ দিন পর ছিটিয়ে দিয়েছিলেন। নিয়মিত আগাছা দমন করলে মসুরের ফলন বেশি হয়। আগাছা দমন না করলে ফলন ৬০% পর্যন্ত কমে যেতে পারে। মসুর ক্ষেতে বথুয়া, চাপড়া, মুথা, দুর্বা আগাছা থাকে। চারা গজানোর পর থেকে ৫ সপ্তাহ মসুরের জমিকে আগাছামুক্ত রেখেছিলেন।

উপরিউক্ত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আকবর মসুরের ফলন বৃদ্ধি করতে সক্ষম হন।

5 views

Related Questions