1 Answers

উদ্দীপকের রাকিবের মুরগির ডিম উৎপাদন কমে যাওয়ার কারণ হলো অপর্যাপ্ত আলো এবং শর্করা জাতীয় খাদ্যের হার কম হওয়া।

সঠিক বয়সে ও পরিমিত শারীরিক ওজনে মুরগিকে কাঙ্ক্ষিত আকারে ও অধিক ডিম উৎপাদনের জন্য সঠিক মাত্রায় আলো প্রদান করতে হয়। রাকিবের লেয়ারের ঘর ৪৮০ বর্গফুটের। সেখানে তিনি মাত্র একটি ৬০ ওয়াটের বাল্ব লাগিয়েছেন। যেখানে ২৪০ বর্গফুট ঘরের জন্য প্রয়োজন হয় ৬০ ওয়াটের একটি বাল্বের। তাই তিনি তার ঘরে ২টি ৬০ ওয়াটের বাল্ব লাগাবেন।

আবার তিনি তার মুরগিকে ৪০% শর্করা খাদ্য দেন। লেয়ারের ক্ষেত্রে ১৮-৭২ সপ্তাহ বয়স পর্যন্ত প্রায় ৪৫% শর্করা খাদ্য সরবরাহ করতে হয়। যেহেতু রাকিবের লেয়ারের বয়স ১৮ সপ্তাহ তাই তার মুরগিকে ৪৫% শর্করা খাদ্য সরবরাহ করবেন। কারণ মুরগির ডিম উৎপাদনের ক্ষেত্রে সুষম খাদ্য তালিকায় শর্করার সঠিক পরিমাণ বজায় রাখা আবশ্যক।

সুতরাং, উদ্দীপকের রাকিব মুরগির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য বাল্ব ও শর্করার পরিমাণ বৃদ্ধি করবেন।

6 views

Related Questions