1 Answers

বিশুদ্ধ, ঘন ও বেশি দুধ উৎপাদন বৃদ্ধির জন্য জাভেদকে দুগ্ধ ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ করতে হবে।

বিশুদ্ধ দুধ বলতে ক্ষতিকর জীবাণুমুক্ত, পরিষ্কার, ক্ষতিকর রাসায়নিক পদার্থমুক্ত, সুগন্ধযুক্ত, ভেজালমুক্ত দুধকে বোঝায়। জাভেদকে বিশুদ্ধ দুধ উৎপাদনের জন্য গাভিকে টাটকা খাদ্য ও বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। দুধ দোহন করার যন্ত্র জীবাণুমুক্ত করতে হবে। দোহনকারীর হাত ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। দোহনের স্থান ও বাসস্থান পরিষ্কার, পরিচ্ছন্ন ও শুকনো রাখতে হবে। দুধ দোহনের আগে গাভির ওলান ও বাঁট, পিছন ও পেটের তলদেশ হালকা গরম পানি অথবা ডেটল বা স্যাভলন মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ও মুছে দিতে হবে। গাভিকে পানি ও সবুজ ঘাস বেশি খাওয়ালে দুধের পরিমাণ বেশি হয়, কিন্তু দুধে চর্বির (পরিমাণ কম থাকে। ওলানে ওষুধ লাগানো বা ইনজেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করার ৭২ ঘণ্টা পর দোহন করলে দুধ বিশুদ্ধ হয়। দুধ রাখার পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হতে হবে। দুধ পাত্রে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। উপরের পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে জাভেদ বিশুদ্ধ, ঘন ও বেশি দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারবেন।

4 views

Related Questions