1 Answers

উদ্দীপকে বিশুদ্ধ দুধ উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে আলোকপাত করা হয়েছে। বড় বড় ডেইরি খামারগুলোতে বিশুদ্ধ দুধ উৎপাদনে বেশ কিছু করণীয় বিষয় অবলম্বন করা হয়। বিষয়গুলো নিম্নরূপ :

১. দুধ দোহনের পূর্বে গাভীর ওলান, বাঁট ও মলদ্বারের চারপাশ ভালোভাবে ধুয়ে ও মুছে পরিষ্কার করতে হবে। 

২. দোহনের পূর্বে দুধ দোহনকারীর হাত, আঙ্গুল, নখসহ শরীরের অন্যান্য অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 

৩. দোহনের পূর্বে গাভীর শরীরের আলগা পশম ও ময়লা ব্রাস দ্বারা আঁচড়িতে শরীর পরিষ্কার করে নিতে হবে। 

৪. দোহন স্থান ও পাত্রটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হওয়া বাঞ্ছনীয়। পাত্রটি গরম পানিতে ডুবিয়ে নিতে হবে। 

৫. প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট লোক দিয়ে, নির্দিষ্ট পাত্রে দুধ দোহন করতে হবে। 

৬. দোহনকালে কুকুর, বিড়াল, মশামাছি আশেপাশে যেন না আসতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। 

৭. প্রতিদিন একই ব্যক্তি, একই সময়ে, একই স্থানে দুধ দোহন করলে দুধ বিশুদ্ধ থাকার সম্ভাবনা থাকে।

উপরে উল্লিখিত বিষয়াবলি অনুসরণের মাধ্যমে বিশুদ্ধ দুধ উৎপাদন করা সম্ভব।

4 views

Related Questions