1 Answers
উদ্দীপকে কৃষি শিক্ষক ছাত্রদেরকে খামারে অধিক দুধ উৎপাদন করার পদ্ধতি সম্পর্কে বললেন। খামারে অধিক দুধ উৎপাদনের কারণগুলো হলো-
উন্নত জাতের অধিক দুধ উৎপাদনশীল সুস্থ গাভি নির্বাচন করা। গাভির বাসস্থান এমনভাবে তৈরি করা যেন পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে। তাছাড়া খামারের স্বাস্থ্যকর পরিবেশ ও গাভির খাবার জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রভৃতি বিষয়ের ওপর নজর রাখা। গাভিকে নিয়মিত সুষম খাদ্য ও পর্যাপ্ত পানি সরবরাহ করা। এছাড়া দুধ দোহনের আগে গাভিকে দানাদার খাদ্য খেতে দেওয়া। খামারের জৈব নিরাপত্তা (Bio-safety) নিশ্চিত করা। নিয়মিত গাভির স্বাস্থ্য পরীক্ষা ও সংক্রামক রোগের প্রতিষেধক টিকা দেওয়া। যথাসময়ে গাভির কৃত্রিম প্রজননের ব্যবস্থা এবং গর্ভবতী গাভির যথাযথ যত্ন নেওয়া। সঠিক পদ্ধতিতে দুধ দোহন করা।
মূলত এসকল পদক্ষেপ গ্রহণের কারণেই খামারে অধিক দুধ উৎপাদন করা সম্ভব হয়।