1 Answers
গাভির দুধ উৎপাদন কম বেশি হওয়ার কারণ হলো খাদ্যের প্রভাব। পশুকে অধিক পরিমাণ খাদ্য খাওয়ালে দুধ বেশি পাওয়া যায়। তবে প্রদানকৃত খাদ্য অবশ্যই সুষম হতে হবে। গাভিকে সুষম খাদ্য না খাওয়ালে দুধ উৎপাদনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং দুধের গুণগতমানও হ্রাস পায়। খাদ্য দুধে উপস্থিত মাখনের পরিমাণ কম বেশি হতে পারে। গাভির দুধে মাখনের পরিমাণ কমে গেলে খাদ্য পরিবর্তন করে প্রয়োজনীয় সুষম খাদ্য প্রদান করতে হবে। এছাড়া দুধে খনিজ পদার্থ ও খাদ্যপ্রাণের পরিমাণও সুষম খাদ্যের মাধ্যমে বাড়ানো যায়।
4 views
Answered