1 Answers

উদ্দীপকের জয়নালের পুকুরে মাছ ও হাঁসের সমন্বিত চাষের জন্য মাছ ও হাঁসের ডিম উৎপাদনে খরচ কম হয়।

পৃথক জমিতে হাঁসের খামার ও পুকুরে মাছ উৎপাদন করলে যেরূপ খরচ হয়, সমন্বিত পদ্ধতিতে মাছ ও হাঁস চাষ করলে তার চেয়ে খরচ কম হয়। হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের বাসস্থানের কাছাকাছি জলাভূমি থাকা প্রয়োজন। জয়নালের পুকুরের কিনারায় হাঁসের ঘর হওয়ায় হাঁস সারাদিন পুকুরে বিচরণ করতে পারে। এক্ষেত্রে পুকুর থেকে পর্যাপ্ত খাবারও হাঁস পেয়ে থাকে। তাই হাঁসকে বাড়তি যে খাবার সরবরাহ করতে হয় তার পরিমাণ কম লাগে। হাঁস পুকুরে সাঁতার কাটে বলে, একই সাথে হাঁসের বিকাশ ও পুকুরের মাছেরও উপকার হয়। হাঁস পুকুরে থাকাকালীন সময় যে বিষ্ঠা ত্যাগ করে তা পুকুরের মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। ফলে মাছের জন্য বাড়তি কোনো খাবার দিতে হয় না। তাই মাছ উৎপাদনের ক্ষেত্রে খাবারের খরচ প্রায় প্রয়োজন হয় না বললেই চলে। আবার, হাঁসের ক্ষেত্রেও খাবার কম প্রয়োজন হয় বলে হাঁস চাষেও জয়নালের সাশ্রয় হয়।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, সমন্বিত চাষাবাদের জন্য জয়নালের মাছ ও হাঁসের ডিম উৎপাদন খরচ কম হয়।

5 views

Related Questions