1 Answers

সুষম খাদ্য তালিকায় শর্করার পরিমাণ কম হলে এবং মুরগির খামারে আলোর মাত্রা সঠিক না হলে ডিম উৎপাদন কম হয়। উদ্দীপকের রাকিবের ক্ষেত্রে এটি পরিলক্ষিত হয়।

ডিম পাড়া মুরগির জন্য ১৪-১৬ ঘণ্টা আলো এবং ৮-১০ ঘণ্টা অন্ধকার প্রয়োজন। যদি দিনের স্বাভাবিক আলো ১৪-১৬ ঘন্টার কম হয় তবে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হয়। ২০' × ১২' মাপের ঘরের জন্য ৭ ফুট উচ্চতায় ৬০ ওয়াটের ১টি বাল্ব জ্বালাতে হয়। তবেই ডিম উৎপাদনের পরিমান ঠিক থাকে। আলোর পরিমাণ কম হলে ডিম উৎপাদনও কমে যায়।

আবার, ডিম পাড়া মুরগির সুষম খাদ্য তালিকায় অন্যান্য উপাদানের পাশাপাশি শর্করা খাদ্য পরিমিত পরিমাণে রাখতে হয়। এই খাদ্যের পরিমাণ কম হলে ডিম উৎপাদন কমে যায়। লেয়ার মুরগির বয়স ১৮- ৭২ সপ্তাহ পর্যন্ত খাদ্য তালিকায় প্রায় ৪৫ ভাগ শর্করা খাদ্য রাখতে হয়। কোনো কারণে এই পরিমাণের হেরফের হলে ডিম উৎপাদনের পরিমাণও কমতে থাকে।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ডিম উৎপাদন বৃদ্ধির জন্য আলো ও শর্করার প্রয়োজন।

7 views

Related Questions