1 Answers

কালু ও সখিনার বয়স পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য একমাত্র কারণ নয়।

আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো পুত্রসন্তান লাভের আকাঙ্ক্ষা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশের প্রায় ৯৫ ভাগ পরিবারই তাদের প্রথম সন্তান পুত্র আশা করে। অনেক পরিবারে পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেকগুলো মেয়ে সন্তানের জন্ম দিয়ে থাকে। এভাবে দেশের জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। যার প্রতিফলন আমরা দেখতে পাই উদ্দীপকের কালু ও সখিনার জীবনে। সখিনা তার শাশুড়ির নাতির ইচ্ছা পূরণ করতে গিয়ে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়। যা তাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করে।

তবে এটা ঠিক যে, বাল্যবিবাহের ফলে অধিক সময় বিবাহিত জীবন অতিবাহিত করতে গিয়ে তারা অধিক সন্তানের জন্ম দেয়। তার চিত্র আমরা দেখতে পাই উদ্দীপকের কালু ও সখিনার জীবনে কেবল অল্পবয়সে বিয়ের কারণে তারা তিন সন্তানের জন্ম দেয়।

উপরের আলোচনার পরিশেষে বলা যায়, বাল্যবিবাহ এবং পুত্র সন্তানের আকাঙ্ক্ষা কালু ও সখিনার পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী।

5 views

Related Questions