1 Answers
উদ্দীপকের বরচালা গ্রামের গৃহীত কার্যক্রমটি হলো কৃষক মাঠ স্কুল যেটি কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। কৃষক মাঠ স্কুল হচ্ছে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কৃষি উপাদান সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র। কৃষক মাঠ স্কুলে সাধারণত ফসলের ব্যবস্থাপনা কৌশলের ওপর কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য একদল কৃষক-কৃষাণিকে অনানুষ্ঠানিকভাবে হাতে-কলমে মৌসুমব্যাপী মাঠভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
AEC-এর অধীনে আমন ও বোরো এ দুই মৌসুমে কৃষক মাঠ স্কুলের আয়োজন করা হয়। প্রশিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা একাকী বা দলীয়ভাবে প্রদর্শনী প্লট স্থাপন করে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করে। এখানে অংশগ্রহণকৃত কৃষকগণ দেখে শেখে, অভিজ্ঞতা বিনিময় করে নতুন নতুন বিষয় আবিষ্কার করতে শেখে। কৃষকগণ তাদের জমিতে একটি নির্দিষ্ট মৌসুমে যে ফসল চাষ করে সে ফসলের জমি তৈরি থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন পরিচর্যা, সার ও সেচ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে ধারণা পায়। এর ফলে ফসল উৎপাদন প্রক্রিয়ায় ঝুঁকি কমে এবং তারা কৃষিকাজে আরো বেশি আগ্রহী হয়। অপরদিকে মাঠ স্কুলের কৃষকগণ পরবর্তী সময়ে কৃষক ক্লাব গঠন করে, যা সামাজিক সেবামূলক কাজে অংশ নিয়ে সমাজের কল্যাণ করে। তাই বলা যায় যে, বরচালা গ্রামের গৃহীত কার্যক্রমটি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য একটি মাইলফলক।