1 Answers
উদ্দীপকের বরচালা গ্রামের গৃহীত কার্যক্রমটি হলো কৃষক মাঠ স্কুল কার্যক্রম।
কৃষক মাঠ স্কুলে পরিচালিত সমন্বিত ফসল ব্যবস্থাপনা প্রশিক্ষণ পাঠ্যক্রমের আওতায় ২০টি সেশন অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে মহিলাদের ৪টি পৃথক সেশন এবং পুরুষ ও মহিলাদের ৫টি যৌথ সেশন রয়েছে। এছাড়া শুধু পুরুষদের জন্য রয়েছে ১১টি সেশন। প্রতিটি সেশনের সময় ৩-৪ ঘণ্টা। এসব সেশন হতে প্রশিক্ষণার্থীরা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়ে শিক্ষা লাভ করে থাকেন। পাঠদানের ক্ষেত্রে কৃষকদের মাঠ অভিজ্ঞতা, প্রত্যাশা, দলীয় অনুশীলন ইত্যাদি বিষয়ে উৎসাহিত করা হয়। কৃষক মাঠ স্কুলের মূল শিক্ষাদান পদ্ধতি হলো পরস্পর অংশগ্রহণ করে শেখা, দেখে শেখা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার প্রক্রিয়ায় শেখা। এর ফলে বয়স্ক কৃষকরাও ভালোভাবে কোনো বিষয় সম্পর্কে শিখতে পারেন এবং নতুন কিছু আবিষ্কার বা শেখার আনন্দে প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়।
অর্থাৎ, কৃষক মাঠ স্কুলের মাধ্যমে গ্রামের কৃষক-কৃষাণিকে কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।