1 Answers
উদ্দীপকের স্বপনের ২য় কার্যক্রমটি হলো যথাযথ উপায়ে সরিষার বীজ সংরক্ষণ।
মাঠ থেকে সংগৃহীত বীজ বিভিন্ন পদ্ধতিতে সঠিকভাবে গুদামজাত করে রাখাকে বীজ সংরক্ষণ বলে। বিভিন্ন ফসলের বীজ বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। সরিষা সংরক্ষণের পূর্বে খেয়াল রাখতে হবে যেন তাতে মাটির ঢেলা বা আবর্জনা না থাকে। চটের বস্তায় সরিষা সংরক্ষণের ক্ষেত্রে প্রখর রোদে শুকিয়ে তা বস্তায় ভরতে হয়। সরিষার ক্ষেত্রে বস্তায় পলিইথাইলিনের স্তর থাকলে ভালো হয় নতুবা বায়ুরোধী টিনের পাত্রে সংরক্ষণ করতে হয়। বীজের গুণগতমান রক্ষার জন্য বীজ সংরক্ষণ করা হয়। সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণ করা হলে উৎপাদন পরবর্তী মৌসুমে সুস্থসবল বীজ বাজারে বিক্রি করা যায়। ভুল পদ্ধতিতে সংরক্ষণ করার কারণে বীজের সজীবতা ও সতেজতা নষ্ট হয়ে যায়। ফলে বীজ গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। পাশাপাশি ইঁদুর, পাখি, ছত্রাক, আর্দ্রতা ইত্যাদিও বীজের গুণাগুণ নষ্ট করে। অতএব, গুণগতমানের ফসল উৎপাদনে বিভিন্ন উপায়ে বীজ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।