1 Answers
উদ্দীপকের আফজাল ও তার সকল কৃষক বন্ধু মিলে যে কার্যক্রমটি হাতে নিয়েছিল তা ছিল কৃষক ক্লাব। বাংলাদেশের অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। কর্মসংস্থানের অভাবে প্রতিদিন প্রচুর যুবক বেকার হচ্ছে এবং আর্থিক অবনতি হচ্ছে।
কৃষক ক্লাবের মাধ্যমে গৃহীত বিভিন্ন কার্যক্রম যেমন-ভালো বীজ উৎপাদন, মাছ চাষ, ধানক্ষেতে মাছ চাষ, রাস্তার ধারে সবজি চাষ, আইলে সবজি চাষ, কলা চাষ, গরু মোটাতাজাকরণ, ধৈঞার বীজ উৎপাদন ও বিক্রি করে বেকারত্ব দূর হতে পারে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। এছাড়া গ্রামের বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- যৌতুক, ইঁদুরের প্রকোপ কমানো ইত্যাদি কার্যক্রমে অংশ নিতে পারে। বিভিন্ন সেবামূলক কাজ যেমন- টিকাদান কর্মসূচি, রাস্তাঘাট মেরামত, সাঁকো তৈরি, বয়স্ক শিক্ষাদান, শিশু শিক্ষাদান ইত্যাদি কার্যক্রমেও তারা অংশগ্রহণ করে থাকে। সকলে আইসিএম পদ্ধতিতে ফসল আবাদের ফলে প্রত্যেকের ফলন বাড়ে ও উৎপাদন খরচ কমে। ফলে কৃষি পরিবেশও ভালো থাকে।
তাই বলা যায়, আফজালদের গৃহীত কার্যক্রমটি দেশের সকল গ্রামের জন্য কল্যাণকর।