1 Answers

উদ্দীপকের লক্ষণগুলো পর্যালোচনার প্রেক্ষিতে লিটনের পেয়ারা গাছে এ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ ঘটেছে বলা যায়। লিটনের পেয়ারা গাছের কিছু পাতায় মরিচার মতো দাগ দেখা যায়। আবার কিছু ফলের গায়ে কালো দাগ পড়েছে। এছাড়া কিছু ফল পচে বা ফেটে গেছে যা এ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ। এছাড়া এ রোগে ফল শক্ত, ছোট ও বিকৃত আকারের হয়। কচি ডালে বাদামি দাগ পড়ে ও ডালটি মারা যায়। মূলত বাতাস ও বৃষ্টিপাতের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। এ রোগ হতে প্রতিকারের জন্য গাছের মরা ডালপালা ছাঁটাই করতে হয়। গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হয়। গাছে ফল ধরার পর টপসিন এম প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা প্রপিকন বা টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে অথবা প্রাউড ১৫ ইসি ১ মিলি হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ৩-৪ বার ভালোভাবে স্প্রে করতে হয়।

উপরের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে লিটন তার সমস্যার সমাধান এবং ফলের ক্ষতি রোধ করলেন।

4 views

Related Questions