1 Answers
উদ্দীপকের কৃষিবিদ ওসমান গণির গৃহীত কৃষি প্রযুক্তিটি হলো শস্য পর্যায়।
একই জমিতে একই ফসল বার বার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অভাব হয়। জৈব পদার্থ মাটির গুণাগুণ উন্নত করে। মূল বা প্রধান ফসলের সাথে সবুজ সার জাতীয় ফসল (যেমন-ধৈঞা, খেসারি ইত্যাদি) পর্যায়ক্রমে চাষ করলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। একই জমিতে বছরের পর বছর একই ফসল চাষ করা হলে নির্দিষ্ট ধরনের আগাছা (যেমন- গম ফসলের জমিতে বথুয়া), রোগ ও পোকার উপদ্রব বৃদ্ধি পায়। কিন্তু ভিন্ন ভিন্ন ফসল চাষের ফলে এ ধরনের আগাছা, রোগ ও পোকার বৃদ্ধি ও বিস্তার নিয়ন্ত্রণে থাকে। আবার কিছু কিছু ফসলের জন্য প্রচুর নাইট্রোজেন জাতীয় সার প্রয়োজন হয়। সেজন্য যদি নাইট্রোজেন সংবন্ধনকারী ফসল চাষ করা না হয় তবে মাটিতে নাইট্রোজেনের অভাব দেখা দেয়। মূল বা কন্দাল ফসলের সমন্বয়ে পর্যায়ক্রমে শস্য চাষ করলে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। এতে করে মাটিতে বিভিন্ন খাদ্য উপাদানের মাত্রা সুষম থাকে। ফলে মাটির উর্বরতা রক্ষা পায় এবং ফলনও বাড়ে।
ওসমান গণি তার জমিতে শস্য পর্যায় পদ্ধতি অবলম্বন করায় জমির উর্বরতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তার কার্যক্রম যথার্থ ছিল।