1 Answers
সাইদুলের গৃহীত চাষ পদ্ধতিটি হলো মাছের সাথে হাঁস-মুরগির সমন্বিত চাষ।
বর্তমানে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে মাছের খাদ্য হিসেবে হাঁস- মুরগির বিষ্ঠা ব্যবহার করা যায়। হাঁস-মুরগির বিষ্ঠায় ৯১% নাইট্রোজেন এবং ০.৩৮% ফসফেট রয়েছে। এটি পুকুরে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। হাঁস-মুরগির বিষ্ঠায় বিদ্যমান উপাদান পুকুরের পরিবেশ ভালো করে মাছের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। এতে করে পুকুরে আলাদা কোনো সার প্রয়োগের প্রয়োজন হয় না। হাঁস পুকুরের পোকামাকড় ও ব্যাঙাচি খেয়ে পুকুরের পরিবেশ ভালো রাখে। হাঁস পুকুরের পানিতে সাঁতার কাটে বলে বাতাস থেকে অক্সিজেন পানিতে মেশে, ফলে পানিতে অক্সিজেনের সমস্যা হয় না। একই জায়গা থেকে মাছ, মাংস ও ডিম পাওয়া যায় ফলে অধিক খাদ্য উৎপাদন ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
উপরের আলোচনা হতে দেখা যায় যে, সাইদুলের পুকুরের উপরে হাঁস- মুরগির সমন্বিত চাষ পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।