1 Answers
লিমনের পরামর্শকৃত চাষ পদ্ধতিটি হলো SRI পদ্ধতি। এ পদ্ধতিতে ধান চাষের গুরুত্ব দিনে দিনে বাড়ছে। বাংলাদেশে বোরো ধানের সেচে যে পরিমাণ ব্যয় হয় তা ধান চাষের মোট | ব্যয়ের প্রায় এক তৃতীয়াংশ। বিদ্যুতের অভাব, অধিক তেলের মূল্য, পানির অপ্রতুলতা, সেচ যন্ত্রের অদক্ষতা এ বিষয়টিকে আরও জটিল করে তোলে।
এ পদ্ধতিতে সেচ দেওয়ার ক্ষেত্রে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো পদ্ধতি (AWD) অনুসরণ করা হয় যাতে ৩০-৩৫ ভাগ পানি সাশ্রয় হয়। বর্গাকারে চারা রোপণ করা হয় ফলে ফসলের মাঝে প্রতিযোগিতা কম হয়। আগাছা নিড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় ফলে জৈব পদার্থ যুক্ত হয়। কৃষি উপকরণ কম লাগে ফলে উৎপাদন খরচ কম হয়। ফসলের মেয়াদ ১০ দিন কমে ফলে ধানের মূল্য বেশি পাওয়া যায়। মিথেন গ্যাস কম উৎপন্ন হয় অর্থাৎ এটি পরিবেশবান্ধব প্রযুক্তি।
তাই বলা যায়, এসকল কারণে লিমনের পরামর্শকৃত কালামের জমিতে গৃহীত সেচ ব্যবস্থাপনার গুরুত্ব অনেক।