উপরে বর্ণিত দুটো চাষ পদ্ধতির মধ্যে কোনটি যৌক্তিক ও সুদূরপ্রসারি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
লোকমান ও শাহাদাতের চাষ পদ্ধতির মধ্যে লোকমানের চাষ পদ্ধতি বেশি যৌক্তিক ও সুদূরপ্রসারি।
শাহাদাত তার জমিতে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করে। জৈব সার মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ বৃদ্ধি করে, জমির স্বাভাবিক উৎপাদনশীলতা ও উর্বরতা বৃদ্ধি করে। কিন্তু জৈব সার ধীরগতিতে পচে পুষ্টি উপাদান সরবরাহ করে। ফলে শুধু জৈব সার প্রয়োগে ফলন বেশি হওয়ার নিশ্চয়তা থাকে না। তাই অধিক ফলন লাভের জন্য শাহাদাত জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারও ব্যবহার করে।
অপরদিকে, রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করা হলে মাটিতে এর প্রতিকূল প্রভাব দেখা যায়। যেমন মাটির অম্লমান পরিবর্তিত হয়ে যেতে পারে, মাটিতে কোনো পদার্থের আধিক্যজনিত বিষাক্ততা দেখা দিতে পারে। এসব কারণে রাসায়নিক সার প্রয়োগ কোনো সুদূরপ্রসারি ও যৌক্তিক পদ্ধতি হতে পারে না। লোকমান তার জমিতে রাসায়নিক সার ব্যবহার করে না। সে শুধুমাত্র জৈব সার ব্যবহার করায় তার জমির মাটির গুণাগুণ ভালো থাকে। ধীরে ধীরে মাটির উর্বরতা বাড়ে। ফলে মাটি সংরক্ষিত হয়। এ পদ্ধতির কোনো আপাত ফলাফল না থাকলেও এর ফলাফল সুদূরপ্রসারি। কারণ পরবর্তীতে উক্ত জমিতে কোনো বিরূপ অবস্থা দেখা যাবে না।
পরিশেষে বলা যায়, ভূমির উর্বরতা সংরক্ষণ বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে ভূমি সংরক্ষণ করতে জৈব সার প্রয়োগ বৃদ্ধি করতে হবে। তাই লোকমানের গৃহীত পদ্ধতিটি বেশি যৌক্তিক ও সুদূরপ্রসারি।