1 Answers
উদ্দীপকে রহিমের প্রকৃত বীজ বপন, করিমের কন্দ রোপণ ও জলিলের চারা দিয়ে পেঁয়াজ চাষ পদ্ধতির মধ্যে জলিলের পদ্ধতিটি বেশি ভালো।
বীজ বপন পদ্ধতিতে বীজ আগাম বপন করা হলে অধিকাংশ গাছে ফুল এবং দেরিতে বপন করা হলে ঝড়বৃষ্টির মৌসুম এসে যায়। এতে বীজ চারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। এ পদ্ধতিতে ফলনও কম হয়। আমাদের দেশে উৎপাদিত পিঁয়াজের অল্প কিছু পরিমাণ এই পদ্ধতিতে চাষ করা হয়। কন্দ রোপণ পদ্ধতিতে কন্দগুলোর মধ্যে নির্দিষ্ট দূরত্ব ও মাটির নিচে কন্দের অবস্থান সুনির্দিষ্ট হতে হয়, যা অনেক কষ্টসাধ্য। এতে পিঁয়াজের ফলন কম হয় এবং সংরক্ষিত থাকেনা। মূলত পিঁয়াজের আগাম ফসল পেতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। চারা দিয়ে পিঁয়াজ চাষ সর্বাধুনিক ও উন্নত পদ্ধতি। এতে ফলন সবচেয়ে বেশি হয় এবং পিঁয়াজ ৫-৬ মাস সংরক্ষিত থাকে। দেশের অধিকাংশ পিঁয়াজই এ পদ্ধতিতে চাষ করা হয়।
সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রহিম ও করিমের তুলনায় জলিলের পিঁয়াজ চাষ পদ্ধতি ভালো।