1 Answers

উদ্দীপকের বর্ণনায় অর্থাৎ জরিপ গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়গুলোতে যে পদ্ধতিতে গবেষণা করা হয় তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে। বিষয়বস্তুর বিচার-বিশ্লেষণ ও অনুধাবনের উদ্দেশ্যে সব বিজ্ঞানই এ পদ্ধতি অবলম্বন করে। প্রতিটি বিজ্ঞানেই সিদ্ধান্তে উপনীত হতে হলে তার কার্যক্রমের কয়েকটি স্তর পার করতে হয়। এ স্তরগুলোই মূলত বৈজ্ঞানিক পদ্ধতির পরিচায়ক। সমাজ গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান স্তরগুলো হলো সমস্যা নির্বাচন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস, পরিকল্পনা প্রণয়ন, যথার্থতা যাচাই এবং ভবিষ্যদ্বাণী।

উদ্দীপকে দেখতে পাই, মাসুদ প্রথমে গবেষণার একটি বিষয় নির্ধারণ করে। তারপর এ সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তথ্য সারণির মাধ্যমে প্রতিবেদনে উপস্থাপন করে। এরপর সে তথ্যগুলো বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করে। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের বর্ণনায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

6 views

Related Questions