1 Answers

উদ্দীপকের শিক্ষার্থীদের কার্যক্রমটি হলো বৃক্ষের চারা রোপণ করা। তারা বৃক্ষের চারা রোপণের সব ধাপ যথাযথভাবে পালন করে বৃক্ষরোপণ করে। নিচে চারা রোপণের ধাপসমূহ বর্ণনা করা হলো-

১. প্রথমে নির্বাচিত স্থানে ৫০ সেমি x ৫০ সেমি × ৫০ সেমি আকারের গর্ত তৈরি করতে হবে। 

২. এরপর গর্তের মাটির সাথে প্রতি ২-৩ কেজি-জৈব সার (যেমন- গোবর) ভালোভাবে মিশাতে হবে এবং গর্ত ভর্তি করে কমপক্ষে ৭ দিন রেখে দিতে হবে। 

৩. প্রথমে পূর্বে তৈরি করা গর্তের সার দেওয়া মাটি কোদাল দ্বারা আরও কুপিয়ে ঝুরঝুরা করতে হবে। 

৪. এবার গর্তের ঠিক মাঝখানে আরেকটি গর্ত করতে হবে। 

৫. সংগৃহীত চারার পলিব্যাগ অপসারণ করতে হবে যেন চারার কোনোরূপ ক্ষতি না হয় এবং মাটির বলটি অক্ষত থাকে। 

৬. মাটির বলসহ চারাটি গর্তে বসিয়ে দিতে হবে। 

৭. চারা বসানোর পরে চারার চারদিকে গর্তের মাটি ভালোভাবে চেপে দিতে হবে। 

৮. চারার গোড়া থেকে ১০-১৫ সেমি দূরত্বে একটা শক্ত মসৃণ কাঠি বা বাঁশের খুঁটি পুঁতে তার সাথে একটি সুতলি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। 

৯. চারা রোপণের পর ঝাঁঝরি দ্বারা পানি দিতে হবে।

উপরিউক্ত ধাপসমূহ পর্যায়ক্রমে অনুসরণ করে শিক্ষার্থীরা বৃক্ষের চারা রোপণ করে।

4 views

Related Questions