উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কী ধরনের পরিবর্তন লক্ষ করেছ তা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টি অর্থাৎ সামাজিক পরিবর্তনের ধরনগুলোর মধ্যে আমি পরিকল্পিত পরিবর্তন লক্ষ করছি।
সাধারণত সামাজিকভাবে অর্থাৎ মনুষ্যসৃষ্ট পরিবর্তনই হলো পরিকল্পিত পরিবর্তন। যেমন- যুদ্ধ, বিপ্লব, অভ্যুত্থান, উদ্ভাবন বা আবিষ্কার ইত্যাদি পরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে। এখানে উদ্দীপকে আমরা লক্ষ করছি যে, সামাজিক পরিবর্তনের ধরন হিসেবে উদ্ভাবনের কথা বলা হয়েছে যা মূলত পরিকল্পিত পরিবর্তনকেই নির্দেশ করেছে।
আমরা জানি, পরিকল্পিত পরিবর্তন হঠাৎ করে ঘটে থাকে। এ ধরনের উদ্ভাবন বিশ্ববাসীর কাছে প্রকাশের পূর্বে সাধারণত একটি দীর্ঘ ধারবাহিক প্রস্তুতির ধাপ থাকে এবং এক সময় এটি বাস্তবে রূপ নেয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে, টেলিফোন, কার, এরোপ্লেন, বেতার, কম্পিউটার এবং আরও অনেক ধরনের উদ্ভাবনের ইতিহাস সমাজে ব্যাপক পরিবর্তন ও দ্রুত পরিবর্তন সাধনে যান্ত্রিক এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার পরিকল্পিত পবিরর্তনকে বিশ্লেষণ করে থাকে। মোটকথা, সামাজিক পরিবর্তন প্রধানত পরিকল্পিত পরিবর্তন হিসেবেই সর্বাধিক লক্ষণীয় হয়ে থাকে।
সুতরাং আমরা বলতে পারি যে, উদ্দীপকে সামাজিক পরিবর্তনের ধরন হিসেবে পরিকল্পিত পরিবর্তন লক্ষণীয়।