1 Answers

আলিম শুঁটকিকরণ এবং রহিজ বরফজাতকরণের মাধ্যমে মাছ সংরক্ষণ করেন।'

শুঁটকিকরণ পদ্ধতিতে মাছের দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দিয়ে মাছ শুকিয়ে সংরক্ষণ করা হয়। এ প্রক্রিয়ায় ৮০-৮৫% পানি মাছের দেহ থেকে অপসারণ করা হয়। শুকনো মাছে জীবাণু সংক্রমণ ঘটাতে ও বংশবৃদ্ধি করতে পারে না। তাই শুঁটকি মাছ কয়েক বছর সংরক্ষণ করা যায়।
অপরদিকে, বরফজাতকরণ পদ্ধতিতে বরফ দিয়ে মাছের দেহের তাপমাত্রা ০-৩ ডিগ্রি সে. করা হয়। ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে না। এ পদ্ধতিতে সংরক্ষিত মাছের স্বাদ ও গন্ধ টাটকা মাছের মতো থাকে। শীতকালে মাছের অর্ধেক এবং গ্রীষ্মকালে বরফ ও মাছ 'সমান পরিমাণ দিতে হয়। বরফ না গলা পর্যন্ত মাছ ভালো থাকে। এ পদ্ধতিতে মাছ বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না। সর্বোচ্চ ১০-১৫ দিন সংরক্ষণ করা যায়।

অতএব উপরের আলোচনা থেকে বলা যায় যে, মাছের দেহের আর্দ্রতার তারতম্যের কারণে সংরক্ষণকালেরও তারতম্য হয়।

5 views

Related Questions