রহিজের ও গ্রামের লোকজনের তৈরি করা গরুর খাদ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রহিজ কাঁচা ঘাস দিয়ে সাইলেজ তৈরি করে বায়ুনিরোধক স্থানে সংরক্ষণ করে। অন্যদিকে গ্রামের অনেকেই কাঁচা ঘাস দিয়ে শুকনো খাদ্য তৈরি করে সংরক্ষণ করে।
গবাদিপশুকে সুষম খাদ্য হিসেবে বর্ষাকালে কাঁচাঘাস দিয়ে সাইলেজ ও হে তৈরি করে খাওয়ানো হয়। সবুজ ঘাসে ফুল আসার সময় কেটে রোদে শুকিয়ে যে পশুখাদ্য তৈরি করা হয় তাই হে।
অন্যদিকে ঘাসে ফুল আসার পূর্বে যখন কান্ড নরম ও রসালো থাকে তখন সাইলেজ তৈরির উদ্দেশ্যে ঘাস কাটা হয়। হে ক্যারোটিনযুক্ত খাবার। পশু খাবার হিসেবে ভবিষ্যতের জন্য শুকিয়ে এটি সংরক্ষণ করা হয়। সবুজ অবস্থায় বিদ্যমান থাকায় পুষ্টিমান অটুট থাকে। সাধারণত শিম জাতীয় উদ্ভিদ ব্যবহার করে হে প্রস্তুত করা হয়। সাধারণত তাজা ও সবুজ ঘাস সংরক্ষণে সাইলেজ পদ্ধতি ব্যবহার করা হয়। শুঁটি এবং অশুঁটি উভয় ঘাসেরই সাইলেজ করা হয়। সাইলেজকে বায়ু নিরোধক স্থানে সংরক্ষণ করা হয়। আমাদের দেশে সাধারণত বর্ষাকালে কাঁচা ঘাসের অভাব দেখা দেয়। তাই এ সময় গবাদিপশুকে আগে থেকে সংরক্ষিত কাঁচা ঘাস খাওয়ানো হয়। হে এবং সাইলেজ হলো এই কাঁচা ঘাস সংরক্ষণের উত্তম পদ্ধতি। পরিশেষে বলা যায়, তৈরির পদ্ধতিগত ভিন্নতা থাকলেও রহিজ এবং রহিজের গ্রামের অন্যান্য লোকজনের তৈরিকৃত খাদ্য গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে এবং দুর্যোগকালীন সময়ে খাদ্যাভাব দূরীকরণের সহায়ক।