1 Answers

উদ্দীপকের আলিম প্রথমে বাঁশের ঝুড়িতে বরফ দিয়ে মাছ পরিবহন করতেন। পরবর্তীতে তিনি বরফ বাক্স তৈরি করে মাছ পরিবহন করতে থাকেন। বাঁশের ঝুড়ি ও বরফ বাক্স মাছ পরিবহনের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ করা যায়।

বাঁশের ঝুড়ি তৈরি করতে বাঁশ, চটের ব্যাগ, পলিথিন ইত্যাদি ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাঁশ দিয়ে নির্দিষ্ট আয়তনের ঝুড়ি তৈরি করে ঝুড়ির য ভেতরে চটের ব্যাগ ব্যবহার করা হয়। ঝুড়ির তলায় একস্তর বরফ তারপর মাছ, এভাবে শেষ করে সবার উপর পুনরায় একস্তর বরফ দিয়ে বাক্সের উপরিভাগ পলিথিন দ্বারা আবদ্ধ করে দিতে হয়। অপরদিকে, বরফ বাক্স তৈরি করতে জিআই সীট ব্যবহার করা হয়। তাপ অপরিবাহী করার জন্য বাক্সের বাহির ও ভেতরের দেয়ালের মাঝখানে ১ ইঞ্চি পুরু কর্কসীট বসানো হয়। বাক্সের ভেতরে বরফ দিয়ে তার উপরে মাছ রাখা হয়। একস্তর বরফ, একস্তর মাছ তারপর আবার বরফ এভাবে পর্যায়ক্রমে ভর্তি করে ঢাকনা দিতে হয়।

বাঁশের ঝুড়িতে ২-৩ দিন মাছ সংরক্ষণ করে পরিবহন করা যায়। পক্ষান্তরে বরফ রাক্সে ১০-১৫ দিন মাছ সংরক্ষণ করে পরিবহন করা যায়। সুতরাং পরিবহন দূরত্ব অনেক বেশি হলে বাঁশের ঝুড়ির পরিবর্তে বরফ বাক্সে মাছ পরিবহন করা উত্তম।

উপরের দুটি পদ্ধতিই মাছ পরিবহনের আধুনিক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হলেও ১০-১৫ দিন মাছের স্বাদ ও গন্ধ টাটকা মাছের মতো রাখতে বরফ বাক্সে মাছ পরিবহন করা উচিত। 

4 views

Related Questions