1 Answers
উদ্দীপকের সুমন ও সাজিদের কৃষির ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা না থাকায় এবং ফসলের জমিতে সঠিকভাবে সেচ না দেওয়ার কারণে ফসলের উৎপাদন কম হয়।
সুমন ও সাজিদ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কৃষিকাজে নিয়োজিত হয়। ফসলভেদে বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন পরিমাণে পানি সেচ দিতে হয়। সেচের অভাবে মাটিতে রসের ঘাটতি দেখা দেয়, জৈব পদার্থের বিয়োজন বাধাগ্রস্ত হয়, এমনকি পুষ্টি উপাদানও সহজলভ্য থাকে না। মাটির উর্বরতা কমে উৎপাদন হ্রাস পায়। এছাড়াও তারা অধিক ফলন লাভের জন্য এলাকার আদর্শ কৃষক কিংবা কৃষি কর্মকর্তার কাছ থেকে ফসল চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেনি।
সর্বোপরি বলা যায়, সুমন ও সাজিদের কৃষি সম্পর্কে পুরোপুরি কোনো জ্ঞান না থাকায় ও সেচের ক্ষেত্রে সচেতনতার অভাবে তাদের জমিতে ফলন কম হয়েছে।
5 views
Answered