1 Answers
উদ্দীপকের শহীদ আলীর জমিতে ভালো ফসল না হওয়ার কারণ হলো দারিদ্র্যের কারণে জমিতে সার প্রয়োগ করতে না পারা। একই জমিতে ক্রমাগত চাষের ফলে জমির মাটি ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে না পেরে অনুর্বর হয়ে পড়ে। মাটির এ সকল পুষ্টি উপাদান পুনঃমজুদ করার জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক, অণুজীব ও কম্পোস্ট সার প্রয়োগের মাধ্যমে এ ঘাটতি পূরণ করা হয়। কিন্তু উদ্দীপকের শহীদ মিয়া দরিদ্র হওয়ার কারণে জমিতে কোনোরূপ সার প্রয়োগ করতে পারেননি। যে কারণে তার জমিতে ফসল ভালো হয়নি। উল্লিখিত কারণেই মূলত শহীদ আলীর জমিতে ভালো ফলন হয়নি এবং তিনি ক্ষতিগ্রস্ত হন।
5 views
Answered