1 Answers

জলবায়ুগত পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ আবহাওয়ার কারণে ফারুক মিয়ার ক্ষেতের ফসল ভালো হয়নি। ফসল উৎপাদনকালীন সময়ে আবহাওয়ার অস্বাভাবিক আচরণকে বিরূপ আবহাওয়া বলে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, উচ্চ বা নিম্ন তাপমাত্রা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি বিরূপ আবহাওয়ার উদাহরণ, যা কিনা জলবায়ু পরিবর্তনের ফলাফল। অতিরিক্ত তাপমাত্রায় ফসলে সালোকসংশ্লেষণের ও শ্বসনের হার হ্রাস পায়, মাটিতে রসের ঘাটতি ও খরা দেখা দেয়। প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করতে না পারায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাপ্রাপ্ত হয়ে এবং ফলন হ্রাস পায়। নিম্ন তাপমাত্রার ফলে ফসলে ঠান্ডাজনিত ক্ষত দেখা দেয়। আবার অসময়ে বৃষ্টিপাতের ফলে বিশেষ করে পুষ্পায়নের সময়ে পরাগায়ন ও নিষেক ব্যাহত হয়। চারাগাছের গোড়া পচে যায়। বৃষ্টিপাত বেশি হলে জলাবদ্ধতার দরুন গাছ মারা যায়। এ ধরনের আবহাওয়ায় রোগ ও পোকার আক্রমণ বেড়ে যায় ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়।

অর্থাৎ, জলবায়ু পরিবর্তনের ফলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন বিরূপ আবহাওয়া ফসল উৎপাদনকে ব্যাহত করে যার জন্য ফারুক মিয়ার ফলন ভালো হয়নি।

5 views

Related Questions