1 Answers
উদ্দীপকে উল্লিখিত সারটি হলো অণুজীব সার।
অণুজীব সার বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে উর্বরতা বাড়ায়। একর প্রতি গাছকে ১০-১২ কেজি নাইট্রোজেন যোগান দেয়। ফসফরাস অণুজীব সার ব্যবহারে মাটিস্থ ফসফেট দ্রবীভূত হয়ে তা ফসলের জন্য গ্রহণযোগ্য হয়। মাটিতে জৈব পদার্থ যুক্ত করে ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি করে। ডাল জাতীয় ফসলের দানায় আমিষের পরিমাণ ৫০-১০০% বৃদ্ধি পায়। মাটি, ফসল, জলাশয়, পশু বা পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া ঘটায় না। জমিতে অণুজীব সার ব্যবহারে প্রায় ১০- ৪০% রাসায়নিক সার কম লাগে। মাটিতে উন্নত জৈব পদার্থ যুক্ত হয়। এ জাতীয় সার ব্যবহারে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মাটির পানিধারণ ক্ষমতা ও অন্যান্য ভৌত অবস্থার উন্নতি ঘটায়। রাসায়নিক সারের তুলনায় অণুজীব সার সস্তা। ফলে উৎপাদন খরচও কম হয়।
এভাবে অণুজীব সার প্রয়োগে মাটির উর্বরতা সুসংহত হওয়া এবং উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করায় ফসলের ভালো উৎপাদনে সহায়ক হয়।