1 Answers
উদ্দীপকের কৃষি কর্মকর্তা নাজমুলকে এক ধরনের শ্যাওলা উৎপাদনের পরামর্শ দেন। মাটিতে সার হিসেবে প্রয়োগ করে জমির নাইট্রোজেন পরিস্থিতি উন্নত করা যায়।
অ্যাজোলা সার তৈরির ক্ষেত্রে প্রথম একটি ২মি × ১মি × ২০ সেমি আকারের ট্রে বা পাকা স্থানে পলিথিন শিট বিছিয়ে নিতে হবে। উক্ত স্থানে ১০ কেজি মাটি ২০০ গ্রাম সুপার ফসফেটসহ পানি দিয়ে ৫-১৫ সেমি গভীর করতে হবে। এরপর মাটির নিচে তলানি পড়ার পর এর উপর করাতের গুঁড়া ও সবুজ শ্যাওলা পানির উপরে একটি স্তরের আকারে প্রয়োগ করতে হবে। সাতদিন সময়ের মধ্যে এতে একটি শ্যাওলা স্তর উৎপন্ন হবে। তারপর শ্যাওলা স্তর শুকিয়ে পলিথিন প্যাকেটে ভরে রাখতে হবে, যা পরবর্তীতে সার হিসেবে ব্যবহৃত হবে। অ্যাজোলা সার প্রয়োগ করা হলে নাইট্রোজেন সার কম প্রয়োগ করতে হয় ফলে জমিতে রাসায়নিক সারের বিষাক্ততা দেখা যায় না।
পরিশেষে বলা যায়, উল্লিখিত পদ্ধতিতে অ্যাজোলা সার প্রস্তুত করা যায়।