1 Answers
রফিক তার বোরো ধানের জন্য কাদাময় বীজতলা তৈরি করবে।
বীজতলা উর্বর ও তাপমাত্রা পর্যাপ্ত রাখার জন্য প্রতি বর্গমিটারে ২ কেজি হারে পচা কম্পোস্ট বা গোবর সার দিবে। তারপর আইল বেঁধে ৫-৬ সেমি পানি দিয়ে ২-৩টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে ৭-১০ দিন রেখে দিবে। আবার চাষ ও মই দিয়ে থকথকে করে কাদাময় করবে। এবার জমির দৈর্ঘ্য বরাবর ১ মিটার চওড়া করে বেড তৈরি করবে। বেডের দুই পাশ দিয়ে সে ২৫-৩০ সেমি চওড়া স্থান থেকে কাদা তুলে বেডে দিলে বেড উঁচু হবে। বেডে কাদা সমান করে দিবে। বেডে কাদা বেশি থাকলে থকথকে হলে ৩-৪ ঘণ্টা স্থিতিবস্থায় রাখার জন্য অঙ্কুরিত বীজ বেডে একটু ছুড়ে দেওয়ার মতো করে সমভাবে বুনবে। তাতে বীজ কাদার মধ্যে পুঁতে যাবে। এরপর হালকাভাবে ঝুরঝুরে পচা-গোবর সার বা ছাই ছিটিয়ে ঢেকে দিলে চারা পরবর্তীতে সতেজ হবে। এভাবে সে বোরো ধানের জন্য বীজতলা তৈরি করবে।