1 Answers

মূল জমিতে রোপণের পূর্বে যে স্থানে সাময়িকভাবে বিশেষ যত্নের সাহায্যে চারা উৎপাদন করা হয় তাকে বীজতলা বলে। ধানকে আউশ, আমন ও বোরো মৌসুমে ভাগ করা হয় এবং একেক মৌসুমের ধানের জন্য একেক রকম বীজতলা উপযুক্ত। আউশের জন্য ভেজা কাদাময় ও শুকনো উভয় বীজতলা এবং বোরো ও আমনের জন্য কাদাময় বীজতলা উপযুক্ত। বীজতলায় উৎপাদিত চারার বিশেষ যত্ন নেওয়ার সুযোগ থাকে বিধায় চারাগুলো সতেজ ও শক্ত চারা হিসেবে গড়ে ওঠে। এতে করে দ্রুত ও ভালো ফলন পাওয়া যায়। এ সকল উদ্দেশ্যেই ধানের বীজতলা তৈরি করা হয়।

4 views

Related Questions