1 Answers

মতিন সাহেবের ক্ষেতে ধানের পাতা হলুদ হতে শুরু করায় তিনি এটিকে নাইট্রোজেন সারের অভাবজনিত লক্ষণ ভেবে ইউরিয়া সার প্রয়োগ করলেন।

কিন্তু এতে তার ফসলের কোনো উন্নতি হয়নি। এ থেকে বোঝা যায় যে ইউরিয়ার অভাবজনিত কারণে তার ফসল হলুদ হয়নি। ক্ষেতের ফসল হলুদ হতে শুরু করলে তার প্রথমে ক্ষেতে পানির অবস্থা পর্যবেক্ষণ করা উচিত ছিল। কেননা ক্ষেতে পানির অভাব হলেও গাছ হলদে হয়ে যেতে পারে। আমরা আরও জানি, গন্ধক সারের অভাবেও চারা হলুদ হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে ধান গাছের উপরের অংশের পাতা হলুদাভ হয়। কিন্তু ইউরিয়া সারের অভাব হলে গাছের নিচের অংশের পাতা হলুদাভ হয়। থ্রিপসের আক্রমনেও ধান গাছের পাতা হলুদ খড়ের মতো হয়ে যেতে পারে। উপরের কারণগুলো পর্যালোচনা করলে আমরা বলতে পারি, ইউরিয়ার অভাবে নয় বরং গন্ধক বা পানির অভাবে বা থ্রিপসের আক্রমণে অথবা এগুলোর মিলিত কারণেও মতিন সাহেবের ক্ষেতের ধান হলুদ হয়ে যেতে পারে। আর এ কারণেই শুধু ইউরিয়া প্রয়োগে ধানের কোনো উন্নতি হয় নি।

4 views

Related Questions