1 Answers

উদ্দীপকের ধান ক্ষেতে বাদামি দাগ রোগ দ্বারা ফসল আক্রান্ত হয়েছে।

এটি একটি ছত্রাকজনিত রোগ। এর প্রভাবে গাছ দুর্বল হয়ে যায়। পাতায় সালোকসংশ্লেষণের হার হ্রাস পায়। এ রোগে পাতায় প্রথমে ছোট ছোট বাদামি রঙের দাগ দেখা যায়। দাগগুলি বড় হয়ে তিলের বীজের মতো আকার ধারণ করে। দাগের কিনারা বাদামি রঙের হয় ও কেন্দ্র ধূসর বর্ণের হয়। আক্রমণ বেশি হলে চারা ঝলসানোর মত হয়।

উপরিউক্ত লক্ষণগুলো বিবেচনা সাপেক্ষে বলা যায় যে, ধানক্ষেতে বাদামি দাগ রোগ হয়েছে।

4 views

Related Questions