1 Answers
লিমন কালামকে এলসিসি পদ্ধতি ব্যবহার করে তার জমিতে ইউরিয়া সারের প্রয়োগমাত্রা নির্ধারণের কৌশল জানিয়েছিল। বোরো ধানের ক্ষেত্রে এলসিসি পদ্ধতিতে সার প্রয়োগের পরিমাণ জানা যায়। প্রথমে চারা রোপণের ১৫-২১ দিন ও বোনা ধানে বপনের ২৫ দিন পর থকে থোড় অবস্থা পর্যন্ত প্রতি ১০ দিনে এলসিসি দিয়ে পাতার রং মাপতে হবে। এজন্য জমির বিভিন্ন জায়গা থকে ১০টি সুস্থ সবল গাছ বাছাই করতে হবে। বেছে নেওয়া গাছগুলোর সবচেয়ে উপরের পুরোপুরি বের হওয়া পাতাটির মাঝের অংশ এলসিসির উপর রাখতে হবে। পাতার রং এলসিসির রঙের সাথে মিলাতে হবে। রঙের নিচের নম্বরটিই পাতার এলসিসি মাপক নম্বর। তবে পাতার রঙ এলসিসির দুটি রঙের মাঝামাঝি মিললে ওই দুটি রঙের নম্বরের গড় হবে, পাতার এলসিসি মাপক নম্বর।
এভাবে পাতার রংয়ের সাথে এলসিসি রঙ মিলিয়ে জমিতে ইউরিয়ার প্রয়োগমাত্রা নির্ণয় করতে পারবে এবং সঠিক সার প্রয়োগের মাত্রা নির্ধারণ করে উৎপাদন খরচ কমাতে পারবে।